ঈশ্বরে বিশ্বাস করলেই কি হয়?
বিবেকানন্দ যা বলেছিলেন — পর্ব ১
✍️ Dr Prodyut Acharya | 📅 ১৯ মার্চ ২০২৬ | ⏱️ ৭ মিনিট
"ভন্ড হওয়ার চেয়ে নাস্তিক হওয়া অনেক ভালো।" — স্বামী বিবেকানন্দ
পৃথিবীতে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ আছেন। প্রত্যেক জাতি বা ধর্মের মানুষ কোনো না কোনো কিছুর উপাসনা করেন। হিন্দুদের ভাষায় তাকে ভগবান বলা হয়। অর্থাৎ পৃথিবীর প্রায় সমস্ত মানুষই কোনো না কোনো রূপে ঈশ্বরবিশ্বাসী।
কিন্তু প্রশ্ন হলো — শুধু বিশ্বাস করাই কি যথেষ্ট?
বিবেকানন্দের সাহসী কথা
স্বামী বিবেকানন্দ বলেছিলেন — ঈশ্বরকে যে দেখেনি, উপলব্ধি করেনি, তার ঈশ্বর সম্পর্কে বলার অধিকার নেই। সকলে বিশ্বাস করে তাই তুমিও বিশ্বাস করো — এমন বিশ্বাসের চেয়ে বিশ্বাস না করা অনেক শ্রেয়। ভন্ড হওয়ার চেয়ে নাস্তিক হওয়া অনেক ভালো।
এই কথাটা কঠোর শোনায়। কিন্তু এর পেছনে আছে গভীর সত্য।
যতমত ততপথ — রামকৃষ্ণের শিক্ষা
রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন — "যতমত ততপথ।" ঈশ্বরকে উপলব্ধি করবার অনেক পথ আছে। তিনি নিজে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন এবং সাধারণ মানুষকে সহজ-সরলভাবে জীবনযাপন করার নির্দেশ দিয়েছিলেন।
বিবেকানন্দ ভক্তি ও জ্ঞানের মাধ্যমে ঈশ্বর উপলব্ধি করেছিলেন। তিনি প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরকে দেখেছিলেন। তাই বলেছিলেন — "জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।"
যুধিষ্ঠিরের উদাহরণ — ভক্তির আসল অর্থ
মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন — তুমি প্রতিদিন সূর্যদেবকে প্রণাম ও জল অর্পণ করো কেন?
যুধিষ্ঠির সহজভাবে উত্তর দিলেন — সূর্য আমাদের আলো দেন, তাপ দেন, সৃষ্টির উৎস তিনি। যা কিছু মহান আছে তাকে শ্রদ্ধা করা আমার স্বভাব। এই ভক্তির মাধ্যমে আমার মনের কলুষতা দূর হয়, মন পবিত্র হয়।
তিনি সূর্যদেবকে খুশি করে কিছু প্রাপ্তির আশায় প্রণাম করেননি — এটি নিজের মনকে পবিত্র রাখার একটি কর্ম মাত্র।
এটাই ভক্তির প্রকৃত অর্থ।
বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ — কর্মই পথ
ভগবান গৌতম বুদ্ধ আট ধরনের সঠিক কর্ম অনুসরণ করতে বলেছেন — সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রযত্ন, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি।
তিনি ধ্যানের মাধ্যমে বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং মনের স্থিরতা রক্ষার জন্য দৈনন্দিন কর্মকে সঠিক রাখার নির্দেশ দিয়েছিলেন।
গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন — "সদা সৎ পথে রবে, সত্য কথা কবে — তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে।" অর্থাৎ কর্ম যদি সঠিক হয়, সে ভক্ত না হলেও আধ্যাত্মের পথই অনুসরণ করছে।
"ঈশ্বরে বিশ্বাস ভক্তি করার সাথে ঈশ্বরকে অনুভব ও উপলব্ধি করতে হবে — শুধু বিশ্বাস যথেষ্ট নয়।"
• পর্ব ২: নাস্তিক ও ধার্মিক — দুজনেই কি একই ভুলে আছেন?
• চিন্তার শক্তি — বিজ্ঞান, জ্যোতিষ ও দর্শন একই কথা বলে
• গরীব কেন? বুদ্ধের সেই উত্তর যা জীবন বদলে দেয়
✍️ লেখক পরিচিতি
Dr Prodyut Acharya
জ্যোতিষী, হস্তরেখাবিদ, দার্শনিক চিন্তাবিদ ও ভাগ্য উন্নতির পরামর্শদাতা। রানাঘাট, নদিয়া, পশ্চিমবঙ্গ। myastrology.in
হস্তরেখা বিচার₹১,০০১ থেকে
জন্মকুণ্ডলী₹১,৫০১ থেকে
বিবাহ মিলন₹২,০০১ থেকে
রত্নপাথরপরামর্শ
বাস্তু শাস্ত্রপরামর্শ
সংখ্যাতত্ত্বপরামর্শ
প্রশ্ন জ্যোতিষপরামর্শ
রাশিফলপ্রতিদিন বিনামূল্যে
পঞ্জিকাবাংলা তারিখ